1055>|| ভুলতে চাই ||
1055>|| ভুলতে চাই ||
<---আদ্যনাথ--->
ভুলতে চাই অনেক কিছু,
ভুলতে চাই নিজের কিছু,
ভুলতে চাই ফেলেআসা কিছু,
ভুলতে চাই স্বপ্ন দেখা কিছু।
ভুলতে চাই মনের ভাবনা কিছু,
ভুলতে চাই চাওয়া পাওয়া কিছু,
ভুলতে চাই নিজের পিছুটান কিছু,
ভুলতে চাই ছায়ার অন্ধকার কিছু।
ভুলতে চাই ভুলে ভরা সময় কিছু,
ভুলতে চাই না দেখেও দেখা কিছু,
ভুলতে চাই না শুনেও শোনা কিছু,
ভুলতে চাই অতীতের ভাবনা কিছু।
ভুলতে চাই আগামী দিন গুলির কিছু,
ভুলতে চাই নুতন স্বপ্ন দেখা গুলি কিছু,
ভুলতে চাই নিজের ভালো লাগা কিছু,
ভুলতে চাই নিজের সম্ভবনা গুলির কিছু।
ভোলার জন্য ভুলতে চাই কিছু,
ভোলার না ভোলাটাও ভুলতে চাই কিছু
ভোলার উচিত অনুচিত ভোলা কিছু
ভোলার রকম ফেরের ভোলা কিছু।
আমার ইচ্ছা সকল ভুলে থাকা কিছু,
ভুলে থাকতে পারাটাই আসল কথা কিছু,
ভোলার জন্য রং-বেরংএর সং কিছু,
ভোলার ভোল বদলই যেন সং কিছু।
ভুলতে চাওয়া যেন ভুলের বোঝা কিছু
ভুলের মাশুল গোনাও ভুলের বোঝা কিছু,
ভুল ভুলের ঘানিতে ভুলের বোঝা কিছু,
ভুলের ভুল-ভুলাইয়া সহজ নয় বোঝা কিছু।
ভুলের এমনি প্যাচে জড়িয়ে কিছু,
ভুলগুলি কিছুতেই ছাড়ছেনা পিছু,
ভুলের আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে ভাবনা কিছু,
ভুলের মাশুল গোনাই বুঝি হোল কিছু।
ভুলের ক্লান্তি ভুলদিয়ে গড়া কিছু,
ভুলের ক্লান্তি মনের ভাবনার কিছু,
ভুলের ক্লান্তি কঠোর নিষ্ঠুর কিছু,
ভুলের ক্লান্তি ঘুমভাঙ্গা দুঃস্বপ্ন কিছু।
ভুলকি কান্ত জীবনে হতাশা কিছু,
ভুলকি ক্লান্ত জীবনের উদ্বেগ কিছু,
ভুলকি ক্লান্ত জীবনে অতৃপ্ততৃষ্ণা কিছু,
ভুলকি ক্লান্ত জীবনে দুঃখের বোঝা কিছু।
ভুলের প্রথম ছিল স্বপ্নে অস্বস্তি কিছু,
ভুলের ঝলক ছিল মানসিক আতঙ্ক কিছু,
ভুলের অস্তিত্ব ছিল প্রকৃতির সারা কিছু,
ভুলের আতঙ্ক ছিল শারীরিক বল কিছু।
ভুলতো অনেক নাবুঝে অজান্তে কিছু,
ভুলতো অনেক নাবুঝে শিশু মনে কিছু,
ভুলতো নাবুঝে সময়ের জ্ঞান কিছু,
ভুলতো অনেক নাবুঝে খেলা ছলে কিছু।
ভুল তথাপি ভুল ভাবনা জড়িয়ে কিছু,
ভুল তথাপি ভুল গুনতে হয় মাশুল কিছু,
ভুল তথাপি সেদিন বলেনি কেউ কিছু,
ভুল তথাপি ভুল মনবেদনা অশ্রু কিছু।
<-------আদ্যনাথ রায় চৌধুরী----->
04/08/2024;; 01:07:20 am
================52=========
Comments
Post a Comment