1053>|| জীবন বড়ই অদ্ভুত বিস্ময়কর ||
1053>|| জীবন বড়ই অদ্ভুত বিস্ময়কর ||
<----আদ্যনাথ----->
এই জগতে, নিজের জন্য জায়গা
প্রয়োজন তিনগজ মাত্র,
আমাদের হিন্দুদের জন্য তাও চাই শূন্য।
শুধু উড়ে যাবে ছাই।
শেষ টুকু ভেসে যাবে গঙ্গায়।
যে গঙ্গা সব আবর্জনা বয়।
অতএব কিসের চিন্তা
কিসের এতো ভয়!!!!!
এসেছি হাত মুঠো করে
সংসারের সব ভার বইবার তরে,
সেই হাত খুলে দিয়ে যেতে হবে সকলের তরে।
রইবেনা কিছুই হয়তো কারো মনে,
আজ যা আছে তাও রইবেনা কালে।
আমার আমার করে কাটে দিন,
সব পড়ে রবে শেষের দিন।
রবে শুধু কর্মে ফলের কীর্তি,
হয়তো রবে ছবি আর মূর্তি।
জীবন সুন্দর কিন্তু বড়ই অদ্ভুত
বিস্ময়কর,
কিছুই সঙ্গে নিয়ে আসা নয়,
সবকিছুই লড়াই করে নিজের করে পেতে হয়,
সবশেষে একদিন সবকিছুর মায়া ত্যাগ করে চলে যেতে হয়।
এভাবেই চলে জীবনের ট্রেডিশন,
জন্ম মৃত্যুর চক্রের আবর্তন।
তবুও মানুষে মানুষে হানাহানি,
অহঙ্কারের কতনা প্রদর্শনী।
দিকে দিকে অধিকারের তান্ডবানি,
প্রতিক্ষণ অধিকারের হাতছানি।
তবুও মানুষ শ্রেষ্ঠ তাঁর কর্ম ক্ষমতার বলে,
দুর্বলের ছিনিয়ে নিতে চায় ছলে বলে।
অস্তিত্বের জন্য সংগ্রাম চিরসত্য, অধিকার,
দুর্বলের প্রতি অনাচার অনুচিত অধিকার।
মানুষের অন্তরের সদিচ্ছা ও একান্ত মনেরকথা,
মানুষের অন্তরকেই স্পর্শ করে।
মানুষের আন্তরিকতার স্নেহ বন্ধনে
মানুষ নিজেকে অন্তরঙ্গ করে তোলে।
আর এভাবেই মানুষ সমাজবদ্ধহয়ে ওঠা,
আর একে অপরের জন্য বেঁচে থাকা।
মানুষ প্রকৃতির মাঝে সুন্দর জীব শ্রেষ্ঠ,
মানুষের বুদ্ধি আর চিন্তার ক্ষমতা উৎকৃষ্ঠ।
তবুও মানুষ দুঃখী অন্তরে সর্বস্তরে,
রাজা, সাধু,ভিখারি,নেতা মন্ত্রী সকলে,
যা আছে আরও চাই ভূরি ভূরি,
চাওয়া পাওয়ার শেষ নাই বুঝি।
<----আদ্যনাথ রায় চৌধুরী--->
01/08/2024;; 06:10:15 pm
========================
Comments
Post a Comment