1051>|| দিন ফুরোনোর দিনে ||

 


1051>|| দিন ফুরোনোর দিনে ||

            <----আদ্যনাথ---->

মনেপোরে কেঁদেছিলাম সেই স্কুলের সংস্কৃত পিরিয়ড পন্ডিত মশাইয়ের বেতের আঘাতে , সে দিনের সেই  

নরঃ নরৌ নরাঃ তে।

তার পরের জীবন তো চাকুরীর কঠিন ব্যস্ততাতে,

ভাবনা ছিল অবসর জীবন কাটবে চিন্তা মুক্ত সুখে,

যেখানে হাসবো কাঁদবো ঘুমাবো নিজের ইচ্ছায় আরামে।

আজ সেই জীবন অবসরের পালা কিন্তু হাসি ঘুম বহুদূরে

কান্নারও সময় খুঁজি নিরালায়,

পাছে কেউ দেখেফেলে ভাবনায়।

সময় তো ছিল সেদিন কাঁদবার,

কাঁদার পরে আবার আদরের সেই বাহার।

আজ কাঁদবারও সময় নাই

এই দুনিয়ায় বুঝি একটু নিরাও নাই।

ফুরিয়ে গেছে

ফুরিয়ে গেছে সেই দিন

হাসি কান্নার সেই সুন্দর দিন

আজ ফিরেদেখি শুধুই নিজের ভুলের দিন।

তাইতো দিনবদলের শেষের পালা 

বয়ে চলা কর্ম-দায়িত্ব বোধের খেলা,

কর্ম ই ধর্ম জগৎ হিতায় চ

অলসতা ব্যঞ্জনার কারনৈশ্চ,

হাসির বলিরেখা ফুটুক মুখে

কান্না থাকুক হৃদয়ের অন্তরে চেপে।

 <-----আদ্যনাথ রায় চৌধুরী---->  11/07/2024::02:40:20pm

========================

Comments

Popular posts from this blog

1087> || আজ হোলি ||-2025

1093>|| মৃত্যু::---||

1088>|| হার--জিত ||