1048>|| সেরা সময় ||

 1048>|| সেরা সময় ||

             <-----আদ্যনাথ ----->

কে বলে ছোটবেলাই ছিল সেরা সময়,

জীবনতো ছিল সুন্দর অফুরন্ত সময়!

আসলে সেটা কখনোই নয়,

সেরাসময় ছোটবেলা মোটেও নয়, 

জীবনের সেরা সময় আজকে এক্ষুনি বয়ে যায় যে সময়।

ছেলেবেলা তো অবুঝ বেলা,

সেখানে দোষ গুন কোথায়!

তবুও ছেলেবেলা কে কি ভোলা যায়!

সেই বৃষ্টি ভেজা দিনগুলি কি ভোলা যায়,

প্রচন্ড গরমে সেই পুকুরে ঝাপিয়ে পড়া,

সেই আমবাগানে ঢিল  ছোড়া,

বৈশাখের গরমে কাঁচাপাকা আমের মজা,

জানতে পারলেই বাবা দিতেন সাজা।

শাসন না মানা দুরন্ত সেই ছোট বেলা,

সেই ছোট বেলাকে জীবনে  যাবেকি ভোলা?

গাছে ছড়ার পাল্লা হতো,

কতবার হরকে পড়েজেতাম কতো।

সমস্ত দিন দৌড়ে বেড়ানো,

আম, জাম কুড়িয়ে বেড়ানো।

কখনো আম গাছের মগ ডালেতে,

কখনো ভর দুপুরে খেলার মাঠেতে।

পাড়ার লোকের নালিশ যত,

বাবার লাঠির বাড়ি ও শাসন তত।

মায়ের সেই বকুনি,

সে সব কেমনে ভুলি?

সেদিনের কথা ভোলা কি সহজ এত,

মন চাইতো উড়তে প্রজাপতির মত।

সেই দিনগুলি ভুলি কেমন করে,

আজও সেদিনের কথা মেনে পড়ে।


তাইতো জীবনের সেরা সময় আজ

অভিজ্ঞতা আর জীবনের নানা সাজ, 

প্রকৃতি কে চেনা,কিছু চাওয়া পাওয়া,

জীবনকে নুতন করে খুঁজে পাওয়া।


সময় তো আসে যায়,

কে হিসাব রাখে তায়,

যে বয়েযায় অভিজ্ঞতা দিয়ে যায়,

বর্তমানকে শিখিয়ে যায়।


অতীত সুন্দর হয় বিদায়ের বেলায়,

প্রকৃতির সাথে প্রকৃতি মিশে যায়,

শুধু একটি সুরের রেশ রেখে যায়,

তাইতো অতীত কে ভোলা না যায়।


অতীতের রেশ মধুর সুরে বেজে চলে,

ভালোবাসাকে জাগিয়ে রাখে,

প্রকৃতি এভাবেই পরশ মাখে,

বিচলিত মনকে শান্ত রাখে।


বিদায় ক্ষণে একটু শিহরণ লাগিয়ে মনে,

যেন কত আপনকে কাছে টানে।

ভালোবাসার অনুভব দিয়ে যায়,

অনেক না বলা কথা বলে যায়।


কিছু ছন্দ যেন হৃদয়ে মিশে যায়,

কিছু না পাওয়ার স্বপ্ন দিয়ে যায়,

নিরালায় শান্ত মনে কিছু অনুভব হয়,

তাইতো ক্ষণে মনটা আকুলায়।


বুঝি আপন জনকে খুঁজে-পেতে চায়,

যে টান বুঝি সময়ে হারিয়ে যায়।

কেজে আপন কেজে পর বোঝাই দায়,

এভাবেই সময় বয়ে চলে যায়।


এভাবে অনেক পেয়েও কিছু না পাওয়া,

বর্তমানের অভিজ্ঞতায় কিছু পাওয়া।

বর্তমান শিখিয়ে দেয় জীবনের কথা কয়,

তাই বুঝি বর্তমান সময়ই শ্রেষ্ঠ সময় হয়।


বর্তমানে চলার পথে বোধ হয়,

হয়তো আত্মজ্ঞানের উন্মোচন হয়।

কিছু না পাওয়ার আর্তনাদে,

ঘুরে মরা গোলক ধাঁধার ফাঁদে।


যা লিখলাম সম্পুর্ন আমার নিজের ধারণা

অলীক স্বপ্ন দেখা নয় সঠিক ধারণা।

জানি আমার এ-হেন ধারনা,

কারুর সাথেই হয়তো মিলবেনা।

 <------আদ্যনাথ রায় চৌধুরী----->

========================

Comments

Popular posts from this blog

1087> || আজ হোলি ||-2025

1093>|| মৃত্যু::---||

1088>|| হার--জিত ||