1047>|| আমাদের ছেলে বেলা ||

 1047>|| আমাদের ছেলে বেলা ||

     <----আদ্যনাথ--->

ছোটবেলা সেতো কত স্বপ্নে গড়া,

কত ভালোবাসার সিঁড়িতে চড়া।

কতো কবিতায় দৌড়ে অফুরন্ত বেলা,

ছোট বেলা যেন কবিতায় কথা বলা।


সেই ছিপ নিয়ে মাছ ধরা,

ছিপ কোলাবেঙে নিয়ে যাওয়া,

ছোঁ মেরে চিলে মাছ নিয়ে যাওয়া।

ছেলেবেলা আরো কত স্বপ্নে রাঙ্গা,

আরও আছে ঠাকুরমার ঝুলিতে ভরা।


দাদুর সাথে ঘুরতে মজা

দিদার সাথে খেতে মজা।

পা-ব্যাথা হোলেই দাদু তুলবে কোলে,

ভালো খাবার টুকু নাতি/নাতনীর পেটে আদরের ছলে।


আদরের দাদু নাতি,বুড়ো কোচি,

সম্পর্কটা সোজা সুজি বেজায় বুঝি।

তবে আজ আর সেই ছোট বেলা নেই,

ছোটবেলাটুকুও যেন হারিয়ে গেছে তাই।


সেদিনের সেই আম গাছ, জাম গাছ, 

আজ আর নেই।,

সেদিনের সেই পুকুর ও মাঠ আর নেই,

দৌড়ে বেড়াবার জায়গা টুকুও নেই,

সেদিনের খোলা হওয়া আজ আর নেই।


সব যেন গেছে হারিয়ে সময়ের টানে,

আজ গ্রাম বাংলাও ছুটছে শহরের টানে।

শহরের অট্টালিকা ও প্রদুশনের হওয়া,

ক্রমেই বিষিয়ে দিচ্ছে গ্রামবাংলার হওয়া।


ছোটবেলা আজ বুঝি বুড়িয়ে গেছে,

ইন্টারনেটের কবলে জড়িয়ে গেছে।

আজ আছে শুধু ডিজিটাল সময়,

ক্রিয়েটিভ ইন্টেলিজেন্টের সময়।


আজ আর নেই ভেজামাটির গন্ধে মাখা গ্রামের নিঃশ্বাস,

ফুরিয়ে গেছে সেই খোলা সুন্দর আকাশ,

প্রকৃতি, বায়ু আজ বিষাক্ত পূর্ন শ্বাস,

প্রদুশন করেছে সময়কে গ্রাস।


আজ হারিয়ে গেছে গ্রামবাংলা,

হারিয়ে গেছে সেই ছোটো বেলা,

খুঁজে মরি শীতল বিশুদ্ধ হওয়া,

প্রচন্ড গরমে একটু গাছের ছায়া।


বনের পাখিরা কত গান গাইতো

মনের আনন্দে ওরা উড়ে বেড়াতো

আজ কাউকে পাইনা খুঁজে,দুপুরে,

হয়তো পাখিরাও চলে গেছে দূরে।


মোবাইল ইন্টারনেট উঁচু উঁচু টাওয়ার,

পাখিদের চলাচলে বিভ্রান্ত বার বার।

কতো পশু পাখি হারিয়ে গেছে অকালে

পরিবেশ বুঝি হারিয়ে গেছে বিজ্ঞান ও প্রযুক্তির বেড়া জালে।

<------আদ্যনাথ রায় চৌধুরী----->

==========================

Comments

Popular posts from this blog

1087> || আজ হোলি ||-2025

1093>|| মৃত্যু::---||

1088>|| হার--জিত ||