1046>|| ত্যাগেই পূর্ন-তৃপ্তি ও প্রাপ্তি ||

 1046>|| ত্যাগেই পূর্ন-তৃপ্তি ও প্রাপ্তি ||


পুরাতনকে ত্যাগ কলেই

নূতনকে গ্রহণকরা সম্ভব।

গঙ্গা জল আনতে

খালি কলস নিয়ে যেতে হয়।


যে আধান যতো খালি

সে ততোই গ্রহণ করতে পারে।

ত্যাগ বিনা গ্রহণ সম্ভব নয়,

ত্যাগের মাধ্যমেই শুদ্ধি করণ হয়।


এই জগতে ত্যাগ বিনা 

কিছুই পাওয়া সম্ভব নয়।

নিতান্ত বেঁচে থাকার জন্য,

প্ৰশ্বাস গ্রহণ করতে হলেও 

নিঃশ্বাস ছাড়াতে হয়,

তবেই বেঁচে থাকা যায়।


ত্যাগেই আনন্দ শক্তি,

ত্যাগেই বন্ধন মুক্তি,

ত্যাগেই শান্তি,

ত্যাগেই পূর্ন-তৃপ্তি ও প্রাপ্তি।

  <--আদ্যনাথ রায় চৌধুরী-->

===========================

Comments

Popular posts from this blog

1007>/1)|| ওরা বলতে চায় ||+2

1079>|| বৃদ্ধ বয়স-সত্য ঘটনা অবলম্বনে ||(1+2) ||(1+2)

1092>|| তিন ধাপের জীবন ||