1042>|| ১৪৩০ বিদায় ক্ষণে |

  1042>|| ১৪৩০ বিদায় ক্ষণে ||

           <-----আদ্যনাথ---->

পুরাতন কে দিয়ে বিদায়

এগিয়ে চলা নুতন ভাবনায়।

নূতনের করো জয়গান

নুতন হোক হৃদয়ের গান।


বিদায় বাংলা ১৪৩০ সন

এসোহে নুতন ১৪৩১সের ক্ষণ।

এসো এসো বন বর্ষ এসোহে

পূর্ন করো সকলের চাহিদা কে।


তুমিনুতন তোমাকে ভালোবাসি,

পুরাতন কে মনের গভীরে ধরে রাখি।

পুরাতন দিয়েছে অনেক আদরে ভরে,

তাইতো পুরাতনকে ভুলি কি করে!


নুতন হোক সুন্দর সেই আশায় মন বাঁধি,

নূতনের রঙিন আশায় নুতন ঘর বাঁধি,

পুরান আর নুতন মিলেই জীবন,

চলার পথে কে কত সুন্দর ভাবিনি কখন।


আজ যে নুতন,কালকে হবে পুরাতন,

সময়ের খেলা মাত্র নুতন ও পুরাতন।

সময়ই বলবান জীবনের প্রতি ক্ষণে,

সেই মানুষই শ্রেষ্ঠ যে সময়কে চেনে।


সময়কে চেনা ও জানাই শ্রেষ্ঠত্বের পরিচয়,

পুরাতনের অভিজ্ঞতা সন্মান বাড়ায়।

নূতনের আগমনে হৃদয়ে উৎসাহ জাগে,

পুরাতনের স্মৃতি থাকে হৃদয়ের মাঝে।


  <-----আদ্যনাথ রায় চৌধুরী--->

  14/04/2024::--রাত্রি 11:30pm.

==========================




শুভ নববর্ষে নব হরষে রইলো শুভেচ্ছা,

শুভ১৪৩১সনে পূর্ন হোক সবার মনবাঞ্ছা।

এইটুকুই আর্জি রাখি ঠাকুরের পাদপদ্মে,

নিশ্চই পূর্ন হবে সকল মন আনন্দ ক্ষণে।

    <-----১বৈশাখ ১৪৩১--আদ্যনাথ----->

===========================

बंगला शुभ १४३१नववर्षकी नब हरषे मेरा शुभेच्छा,

नया सालमें ईश्वर पूर्ण करें सबकी मनवांछा।  

इतनाही चाहत मेरा आपके लिए श्रीगुरुकी चरणमें,

अच्छे और स्वास्थ्य रहिये सदा जिंदगी भरमे।

<--आद्यनाथ राय चौधुरी--14/04/2024--->

 ===========================      



   


Comments

Popular posts from this blog

1087> || আজ হোলি ||-2025

1093>|| মৃত্যু::---||

1088>|| হার--জিত ||