1043>|| শেষ ইচ্ছা

    1043>|| শেষ ইচ্ছা ||

          <-----আদ্যনাথ--->

জীবনের চাওয়া পাওয়া পূর্ন হলে 

হতাশাই রয় শেষে।

হতাশার করুন অশ্রু জলে সর্বদা বুক ভাসে।

এ জীবন বুঝি লেখা হোল অন্ধকারের লেখনীর বলে,

হাসি টুকু মিলিয়ে গেছে কবে কোন অজুহাতের ছলে।


চারিদিকে শুধুই অন্ধকার,

বসে আছি নিস্তব্ধতার বেড়া জালে।

আছি প্রতীক্ষায় শেষ লগ্নের ক্ষণে,

জানানাই মৃত্যু আসবে কোন পথে।


জীবন তো ক্ষনিকের,মৃত্যুই চির সত্য,

সত্যের সন্ধানে অপেক্ষা নীরবে নিত্য।

মৃত্যু বুঝি অলীক নীরব শ্যাম সমান,

ভুলতে চাই নিজের সকল মান অপমান।


জানিনা কতদূরে সেই শুভ ক্ষণ,

এক চিন্তায় মগ্ন হৃদয় সদা অনুক্ষণ।

দিবারাত্র খুঁজে চলি অসীমের পথ,

জানিনা মিটবে কবে এ জীবনের শপথ।


জানি সেই দিন সুন্দর শ্যামসমান,

সফলতার শেষ মার্গ মহা নির্বাণ।

হৃদয়ের চাহিদা মৃত্যু রূপ সত্যের পরশ।

মনে আছে অফুরন্ত আনন্দের হরষ।

      <---আদ্যনাথ রায় চৌধুরী--->

  30/04/2024::  রাত্রি 12:09:am

==========================



Comments

Popular posts from this blog

1087> || আজ হোলি ||-2025

1093>|| মৃত্যু::---||

1088>|| হার--জিত ||