1041>|| জীবন কী শুধু বেঁচে থাকা? ||

   1041>|| জীবন কী শুধু বেঁচে থাকা? ||

          <-----আদ্যনাথ----->

জীবন কি শুধু বেঁচে থাকা,

নাকি লড়াই করে এগিয়ে চলা!

শুরু থেকে শেষ জীবনে লুকিয়ে থাকে অনেক ব্যথা,

জানিনা কি করে বলা জীবনের কথা।


অনেক উথ্যান পতন ভালো বাসা, ভালো থাকা,

জীবনই বলে জীবনের কথা,

ওই যে ফুটপাথে শুয়ে আকাশ দেখা,

সুউচ্চ অট্টালিকার কাঁচের ঘড়ে বসে নীচের বস্তিকে দেখা,

সেও তো নিশ্চই জীবনকে দেখা।

এক টুকরো রুটি চুরি করার জন্য 

শিশুটির গায়ে গরম জল ঢেলে দেওয়া,

সেও তো জীবনের কথা বলা।

এসি গাড়িতে বসে ট্রাফিক সিগনালে শিশুটিকে ভিক্ষা চাইতে দেখা,

একটু এগিয়ে পুজোর চাঁদার জুলুম সওয়া, দেখেও কিছু না বলা,

এও তো জীবনের পথ চলা,

জীবন কি শুধু কাঁচের ওপার বসে কিছু দেখা।

নাকি জীবন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখা!


দেখেও না বলা,

দেখেও না দেখা।

জীবনই বলে জীবনের কথা,

সময় কোথায় এতো চিন্তা করা,

চিন্তাকে জোড়করে থামিয়ে রাখা।

জীবন হয়তো কিছু খুঁজে পাওয়া,

চেয়েও অনেক না পাওয়া।

হয়তো নিজেকেই না চিন্তে পারা,

চেনার চেষ্টা নাই বা করা,

চলছে চলুক জীবনের ওঠা পড়া।


কে দেবে জীবনের হিসাব

জীবন কি কিছু করতে পারা!

সহজ কি জীবনকে ধরতে পারা?

জীবনই বলে জীবনের কথা।

জীবন কি শুধু বেঁচে থাকা!

প্রকৃতির মাঝে বেঁচে থাকা!

প্রলয় কালে হারিয়ে যাওয়া,

সৃষ্টির অঙ্কুরে আবার জেগে ওঠা,

জীবনই বলে জীবনের কথা,

শেষের পরে আবার শুরুর কথা।

   <-----আদ্যনাথ রায় চৌধুরী---->

=======================


Comments

Popular posts from this blog

1087> || আজ হোলি ||-2025

1093>|| মৃত্যু::---||

1088>|| হার--জিত ||