1040>|| মা----তা----ল ||

  1040>|| মা----তা----ল ||

           <----আদ্যনাথ--->

মা----তা----ল

খেয়ে মাল

ঠিক থাকে তাল

সেই হয় মাতাল।


যার থাকেনা হুশ

খেয়ে মদ আর ঘুষ

সে লোভী নেশায় থাকেনা হুশ

ধরা পড়লেই ফেরে হুশ।


মাতাল বলবো কারে

যে মদখেয়ে লুটিয়ে পড়ে

নাকি একটু বেশি কথা বলে

নাকি একটুতেই কাপড়ে-চোপরে হয়ে পড়ে।


জাতে মাতাল তাকে ঠিক

সে মাতালের জাত ঠিক।

আর গুলো বজ্জাত ভারী

মদের থেকে ভালবাসে তাড়ি।


আর যারা আছে ছেঁচোরের দল

যা হয় নেশা  দুগুন মাতালের ছল।

ওরা ভন্ড মাতালের দল 

শুধু দেখায় নেশার কেরামতি কেবল।


তারাই মাতালের গুরু পাড় মাতাল,

দিনরাত খায় মাল দুনিয়া যাক রসাতল।

রাস্থারড্রেনে শুয়ে সমুদ্র স্নান ভাবে

কুকুরের প্রস্রাবকে আকাশ ঝর্ণা ভাবে।


নিতান্ত চুল্লু খোরেরা ভাবে নিজেই রাজা,

পুলিশের পেন্দ্যানিতে কোমর সোজা।

নেশায় মত্ত বৃদ্ধ যুবক শিক্ষিত আনপর,

নেশার ঘোরে ভুলেযায় কে আপন কে পর।


নেশা করেই ভাবনা নিজেকে কেউ কেটা,

নেশা নাকরলে ওদের যায়না চেনা।

ওরা যে মাতাল তালে ঠিক

ওদের নজর ভাটির দিক।


আজকাল হয়েছে নেশার নানান ছল

বোঝা মুশকিল নেশারুর গ্যেরাকল।

মদের নেশা গাঁজার নেশা পাতার নেশা ভারী,

কে কোন নেশায় মত্ত বোঝা মুস্কিল ভারী। 


মাতাল মাতাল বললেই কি মাতাল হওয়া যায়,

মাতাল হতেও লাগে গুন, গুরুর দীক্ষা নিতে হয়।

আগে শিখে পরে খেল, ওস্তাদ বলবে

নচেৎ  ভাগারেই ডুবে মরবে।


শেয়াল কুকুর আসবে কাছে মুখে গন্ধ ছড়াতে,

মাতাল গাইবে প্রানের গান আপন মনেতে।

মাতালের সুর ভাঁজায় জ্ঞান চক্ষু খোলে,

দুপুরের তপ্ত রোদে নেশাটাও খোলে।

   <--------আদ্যনাথ রায় চৌধুরী---->

      27/02/2024::রাত্রি 10:40 pm

==========================






Comments

Popular posts from this blog

1087> || আজ হোলি ||-2025

1093>|| মৃত্যু::---||

1088>|| হার--জিত ||