1038>|| দু---র---ত্ব ||
1038>|| দু---র---ত্ব ||
<-----আদ্যনাথ---->
সময়ের দূরত্ব কোন দূরত্বই নয়,
সে তো কেবল ভ্রান্ত চিন্তা ময়,
মনের দূরত্বই প্রকৃত দূরত্ব,
বন্ধুত্বের থাকেনা কোনই দূরত্ব।
দূর যতই হোক একই আকাশের নিচে থাকা,
আপন মনে বলা মনের অনেক কথা,
মনের জানালায় দেখা হয়ে যায় ছবি,
রোজ শুধু স্পর্শতেই রয়ে যায় ফাঁকি।
স্পর্শও তো এক অনুভূতি,
সাদরে থাকে যদি অনুমুতি,
নচেৎ ক্ষনিকের মনের কল্পনা,
অন্তরমন এঁকে যায় আল্পনা।
শীতের বৃষ্টি ঝড়া রাতে,
গভীর ঘুমে স্বন দেখার ফাঁকে,
মন চলে যায় যৌবনের প্রাক্কালে,
প্রথম সেই প্রেমের অনুভূতির ছলে।
যাকিছু আছে সব দিয়েও পাবোনা তারে,
তবুও মন চলে যায় নিরালায় পেতে তারে।
অনেক তো হোল আজও বৃষ্টি ঝড়ে,
জানিনা তার ঠিকানা পাবো কেমন করে।
মন বুঝি ছুটে যায়, লাগাম দেওয়া ভারী,
জানিনা কেন চিন্তার বোঝাই হয় ভারী।
সময়কে ফিরে পাওয়া অসম্ভব জানি,
মন মানেনা তাই হৃদয় বেদনা ভারী।
দূরে যে রয় সেই বোঝে সময়ের মাপ,
ভালবাসাই বুঝি সকল করে মাফ।
হৃদয় চেনে হৃদয়কে কাছে পেয়ে,
মন বোঝে মনকে একাত্মা হয়ে।
কিশোর মনের প্রেম আনন্দ পূর্ন,
যৌবনের প্রেমে কামগন্ধ পূর্ন।
প্রৌঢ়ের একান্ত প্রেম পৌঁছতে চায় শেষ বিন্দু মূলে,
বার্ধক্যের স্বপ্ন প্রেম খোঁজে ফেলে আসা দিনে।
ডিজিটাল যুগে দূরত্ব ঘোচে নিমেষে,
মন খোঁজে মনকে কল্পনার আকাশে।
কাছে থেকেও বহুদূর মনের বিকারে,
ভালবাসা দুরকে কাছেটানে আপন করে।
<------আদ্যনাথ রায় চৌধুরী----->
16/02/2024:: 11:45:pm=(1038)
==========================
Comments
Post a Comment