1037>|| মৃত্যু এক নির্মম সত্য ||
1037>|| মৃত্যু এক নির্মম সত্য ||
<----আদ্যনাথ--->
মৃত্যুকে কেন করো ভয়,
মৃত্যু সদাই সত্য ও শান্ত হয়।
জীবন হতে পারে নির্মম, ভয়ংকর,
মৃত্যু সর্বদাই সত্য, শান্ত সুন্দর।
মৃত্যুকে কেন করো ভয় এতো,
মৃত্যু, মুহূর্তের খেলা সেতো।
মুস্কিল তো এই 'জীবন' ধারণ,
সে চলবে জানিনা কতক্ষন।
এক মৃতের, সুন্দর উক্তি---
মৃত লাশ টি বলছে নীরবে---
দেখো সকলকে----
ওরা কতনা করছে ক্রন্দন,
আমার লাশের প্রতি দুঃখ জানাতে।
এক্ষুনি যদি উঠে বসি সম্মুখে,
এরাই বাঁচতে দেবেনা আমাকে।
কারণ ওরা কাঁদছিলো,
সম্পত্তির ভাগ-বাটরার লোভ ছিল,
কে কতটা পাবে,
সে বিষয়ে বিবাদ ছিল।
লোক দেখানো চোখে জল ছিল,
নিজের ভাগ বুঝে পাবার আকাঙ্খা ছিল,
এই লাশের বৃথা চিন্তা কেন,
লাশের দাহ করার বিলম্ব কেন?
মানুষের জীবন নিয়ে গর্ব করে,
কিন্তু মৃত্যু আসে সহজে নিঃশব্দে নীরবে।
মানবদেহ/শরীর, মরণশীল নিশ্চয়,
কিন্তু আত্মা অবিনশ্বর অমর অক্ষয়।
মৃত্যু জীবনের এক কঠিন বাস্তব সত্য
কিন্তু মেনে নেওয়া খুব কষ্টসাধ্য ।
মৃত্যু এক জীবনের শেষ মাত্র,
কিন্তু কঠিন বাস্তব একান্ত সত্য।
জীবন সত্য, মৃত্যুও তেমনি স্বাভাবিক সত্য।
মৃত্যুকে ভয়পাওয়াই কাপুরুষতা,
কারণ মৃত্যু অনিবার্য চির সত্য।
জন্ম হলেই মৃত্যু হবে,
কেউ বলে জীবন মনোরম ;
মৃত্যু শান্তিদায়ক সুন্দরম।
মৃত্যু এক জীবনের শেষ
সম্পর্ককের কখনোই নয় না শেষ।
মৃত্যু অবধারিত কিন্তু মেনে নেওয়া কষ্টসাধ্য
মৃত্যু এক গভীর সত্য,
মনেহয় প্রিয়জনের বিয়োগ ব্যথার থেকে গভীর শোক বোধহয় আর কিছুই হয় না।
অথচ সকলেই জানি এবং মানি যে
মৃত্যু জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ।
তথাপি কোন মৃত্যু জীবনকে ওলট পালট করে দিয়ে যায় ,জীবনকে ভীষণ ভাবে নাড়া দিয়ে যায় যা নিকট জনকে
চূড়ান্তভাবে বিপর্যস্ত করে ফেলে।
একান্ত কাছের মানুষের মৃত্যুর পরে
এক বিশাল শূন্যতা গ্রাস করে ,
আর সেই শূন্যতার ভার সেই অন্ধকারের
কালো বোঝার ভার সহজে বহন করার শক্তি কজনের থাকে!!
<-----আদ্যনাথ রায় চৌধুরী---->
10/02/2024= (1037)
=========================
Comments
Post a Comment