1036>|| অধিকার বোধ ||

 1036>||  অধিকার বোধ ||                

          <-----আদ্যনাথ---->

অধিকার বোধ এক হৃদয়ের বোধ,

যে বোধ গৃহে বিশেষ উপযোগী বোধ,

বিশেষ করে বৃদ্ধ বয়সে বোধের বোধ,

গৃহস্বামীকে ভুলেও না টপকানোর বোধ।


আর্থিক স্বচ্ছল সক্রিয় গৃহ কর্তা,

তার অধিকার প্রবল সর্বত্র বার্তা।

তারে উপেক্ষা করা অনধিকার চর্চা,

বৃদ্ধ বয়সে অধিককিছু বলাই অপচর্চা।


বৃদ্ধ বয়সে সদা সতর্ক থাকাই উচিত,

নিজের সম্মানের চিন্তা করাই অনুচিত।

নিজের সম্মানের চিন্তা নিজের কাছে,

গৃহস্বামীর সন্মানের চিন্তাটাই অধিক।


সমাজে বয়ঃজ্যেষ্ঠই গৃহস্বামী রূপে গণ্য,

গৃহ অভ্যন্তরে সামর্থ ও অর্থের প্রভাব গণ্য।

গৃহ অভ্যন্তরে অধিকার বোধ থাকাই শ্রেয়,

নচেৎ ক্ষুদ্র কারণে  নিশ্চিত মনমালিন্য।


তাই তো অধিকার বোধ শ্রেষ্ঠ বোধ

বৃদ্ধ বয়সে গ্রহ শান্তির উৎকৃষ্ট বোধ।

যে বোধে নিজ সত্তার নাই অধিকার,

গৃহশান্তি বোধে সকলের অধিকার।

------------------------>

চাকুরী জীবনে ছিলো অধিকার বোধ।

চেষ্টা ছিল যথেষ্ঠ,অন্যকে অসম্মান না করা,

কোনদিন কারুকে করিনি অসম্মান, আবার কারুর অসম্মান সহ্যও করিনি।

চাকুরী করেছি সম্মানের সাথে।

গৃহেও সেই সম্মানের সাথেই ছিলাম অবিচল।

কিন্তু আজ বুঝলাম বৃদ্ধ বয়সে বেঁচে থাকাটাই বিড়ম্বনা মাত্র।

সেখানে সন্মান খুঁজতে যাওয়াই মূর্খতা।

উপরন্ত ভালোভাবে থাকতে গেলে সকল বোধকে দিতে হবে বিসর্জন, আর অধিকার বোধ রাখতে হবে সারাক্ষন।

কাউকে কোন কিছু বলতে, মনে রাখতে হবে অধিকার বোধ।

আজ বুঝেছি আর যতদিন বাঁচতে হবে, অপরের দয়াতেই বাঁচতে হবে।

একলা কিছুই করার উপায় নাই,

সকলে ঘিরে ধরবে।

তারা তাদের নিজের সম্মানের চিন্তা করবে

পাছে লোকে/ সমাজে কেউ কিছু বলে।

তারা নিজের চিন্তায় একশত মাত্রা,

আমাদের চিন্তারও সর্বদা দেয় বার্তা।

তাইতো বৃদ্ধ বয়সে কিছু ভাবতে হবে,

কিছু ভাবা বা বলার আগে অধিকার বোধের চিন্তা করতে হবে।


খাচ্ছি-দাচ্ছি আছি সুখে,

চাইলেও কিছু না বলাই উচিত মুখে,

ততোধিক অনুচিত কিছু রাখা লিখে,

নাহলে সময়ে হয়তো খেসারত হবে দিতে।


সে খেসারত কত যে নির্মম হবে,

এখনই অনুভব করি মনে মনে,

সকল অনুভব নয় কিন্তু সত্য,

আমার মনের বিকারের কিছু তথ্য।


তবুও আছে ভয়

লোকে কে কি কয়!!!

এহেন চিন্তাতেই কুয়োতে ঘটি হারায়,

বাঁচতে হলে অধিকার বোধ ভাবতে হয়।

   <-----আদ্যনাথ রায় চৌধুরী---->

  08/02/2024:::00:20am=(1036)

=========================


Comments

Popular posts from this blog

1087> || আজ হোলি ||-2025

1093>|| মৃত্যু::---||

1088>|| হার--জিত ||