1033>|| জীবনের হিসাব ||
1033>|| জীবনের হিসাব ||
<--আদ্যনাথ--->
জীবন পাতায় যতই লেখ হিসাব নিকাশ কিছুই রইবে না।
ভালোবাসার হাসি টুকু কেউ ভুলবে না।
অহঙ্কার লোভ লালসা ভয়ঙ্কর শত্রু,
জীবনের চাহিদা ভালোবাসার অশ্রু।
ভালোবাসার প্রতিদান দিতে হয় সময়ে,
নচেৎ ভালোবাসার জন যায় হারিয়ে।
ভালোবাসা যায় না মাপা কোন দাঁড়িপাল্লাতে,
জীবনের হিসাব নিকাশ সময়ের অপেক্ষাতে।
জীবন আর সময় কেউ থেমে থাকেনা,
সময় বয়েজায় জীবনের ভাবনা।
ভাবনার দুরন্ত গতি সময়কে হারাতে চায়,
হারজিতের চাহিদা সময়ে মনকে হারায়,
মনের চাহিদা হারজিতে না কুলায়,
সময় হারিয়ে গেলে ফেরেনা সেথায়।
জীবনের হিসাব বড়ই কঠিন, ভাবনার ওপার,
মনের ভাবনাই ভালোবাসার অলঙ্কার,
ভালোবাসার নাই কোন মাপার যন্ত্র,
ভালোবাসার শুরু থাকলেও নাই কোন অন্ত।
সমুদ্রের ও আছে তল,
ভালোবাসার গভীরতা অতল,
অন্তহীন ভালোবাসা হৃদয়ে বেদনা বাড়ায়,
চাওয়া পাওয়ার উর্দ্ধে প্রেম আকুলায়।
ভালোবাস এক স্বর্গীয় সুখের হাতছানি।
ভালোবাসার নাই কোন জাত পাত মানি।
মন চায় ভালোবাসকে আলগে রাখতে,
চঞ্চল মন চায় ভালোবাসার পরশ পেতে।
জীবনের চাহিদা ভালোবাসা ঈশ্বরের নির্দেশ,
ভালোবাস শীতল সুন্দর প্রকৃতি পরিবেশ।
ভালোবাসা হীন জীবন ব্যর্থতার হকিকত,
জগতে সাফল্যের বিপরীতই ব্যর্থতার খত।
জগৎ সুন্দর, সুন্দর জীবনের মান দন্ড,
ভালোবাস সুন্দর শীতল,প্রেমের মান দন্ড।
জীবনের হিসাব বড়ই কঠিন বিচিত্র রঙিন,
চাওয়া পাওয়ার হিসাব মেলানো কঠিন।
যতই হোক লেখাজোখা ক্ষনিকের হিসাব মাত্র,
পঞ্চভূতে মিশেযায় শব স্মৃতির রয় মাত্র।
ভালোবাসার হাসিটুকু ফ্রেমেই বাঁধান থাকে,
জীবনের হিসাব সুন্দর হয় হাসিতে ভরে থাকে।
<----আদ্যনাথ রায় চৌধুরী---->
06/02/2024::11:50pm=(1033)
========================
Comments
Post a Comment