1032>|| ক্ষমাই শ্রেষ্ঠধর্ম ||
1032>|| ক্ষমাই শ্রেষ্ঠধর্ম ||
<----আদ্যনাথ---->
ক্রোধ সর্ব্বগ্রাসী অগ্নিসম সর্ব্বনাশ হয়,
ক্রোধে অপচয়,ক্রোধে সর্ব্ব বিনাশ হয়।
ক্রোধে ব্যাভিচার সর্বদা সর্ববিধ্বংসী হয়,
ক্রোধে তাপ,ক্রোধে পাপ ক্রোধেই কুলক্ষয় হয়।
অক্রোধী তথা ক্রোধহীন সর্বলোকের পূজনীয় হয়,
ক্ষমা হি পরমধর্ম অন্য ধর্ম নয়।
অষ্টাঙ্গ,বেদাঙ্গ যজ্ঞ্ হতে শ্ৰেষ্ঠ কর্ম দান,
ক্ষমী সর্ব্বদা দীপ্যমান।
ক্ষমাশীল দেবতুল্য সর্ব্ব জনে মানে,
ক্ষমা বিনা শুভ ধর্ম কর্ম হয়না জগতে।
ক্ষমা রূপ দিব্য অস্ত্র শ্ৰেষ্ঠ রূপে গণ্য,
জগত সুন্দর প্রকৃতির দানে পরিপূর্ণ।
প্রকৃতির শ্রেষ্ঠ রক্ষক বন বৃক্ষ সকল,
মানুষ শ্রেষ্ঠ হয়েও ধ্বংস করে সকল।
মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ সত্য,
অহঙ্কার ও দম্ভ মানুষ কে করে বিনাশ।
মানুষের অন্তর শিক্ষাও জ্ঞানের ভান্ডার,
তথাপি প্রকৃতিরে করে দূষিত বার বার।
বিশ্ব প্রকৃতি যদি হতো দূষণ মুক্ত,
শ্রেষ্ঠ সুন্দর হতো জগৎ প্রকৃতির ছন্দ।
সর্বত্র বইতো প্রেমের ঐকতান,
মানুষ নিজ গুনে হয় সৃষ্টির শ্রেষ্ঠ মহান।
রোইতোনা বিদ্বেষবিষ হানাহানির সুর,
জগৎ প্রকৃতি হতো আরও সুন্দর মধুর।
সকল মানুষ যদি মানত ক্ষমাই শ্রেষ্ঠমন্ত্র,
মানুষের অন্তরেই প্রোথিত এই মহা মন্ত্র।
সকল মানুষ যদি পুষ্ট হতো ক্ষমা গুণে।
মানুষই ঈশ্বর হয় তার নিজ ক্ষমা গুণে,
মানুষে মানুষে রইতোনা বিভেদের তন্ত্র,
জগৎ প্রকৃতি সুন্দর হত বিদ্বেষ,দূষণ মুক্ত।
রোইতোনা ব্যভিচার,দম্ভ, হানাহানির সুর,
জগৎ প্রকৃতি হতো আরও সুন্দর মধুর।
<----আদ্যনাথ রায় চৌধুরী--->
05/02/2024::02:30 am=1032
===========================
Comments
Post a Comment