1030>|| মন ও তার ভাবনা ||

       1030>|| মন ও তার ভাবনা ||                     

                        <---আদ্যনাথ----->

হঠাৎ কারুর মনে ধরা বা পছন্দের হয়ে যাওয়াটা আনন্দের ব্যাপার,

তৎক্ষনাৎ মনে জাগে আনন্দ বার বার।

আজীবন পছন্দের থাকা বড়ই কঠিন ব্যাপার।

অনেক ঝড় ঝাপটা হয় সইতে, 

অশান্ত মনকে হয় লাগাম দিতে।


পছন্দ, অপছন্দ দুটোই মনের ব্যাপার,

মন থাকে ভাবনার অধীন আবার।

মনের খেয়ালে বদলাতে পারে ভাবনা,

ভাবনা বদলে গেলেই মনের যাতনা।

মনের যাতনা অস্থির মনের কারণ,

শান্ত মনেই হয় অস্থিরতার নিবারণ।

    <---আদ্যনাথ রায় চৌধুরী--->

===========================


Comments

Popular posts from this blog

1007>/1)|| ওরা বলতে চায় ||+2

1079>|| বৃদ্ধ বয়স-সত্য ঘটনা অবলম্বনে ||(1+2) ||(1+2)

1092>|| তিন ধাপের জীবন ||