1028>|| ভালো লাগে,সৃষ্টির স্রষ্টাকে ||
1028>|| ভালো লাগে,সৃষ্টির স্রষ্টাকে ||
<---আদ্যনাথ-->
দিনটি 17/04/79
রাঁচিতে ছিল মিটিং,
Dhanpuri থেকে
আসেছিলাম রাঁচি।
(Dhanpuri-Amlai, South Eastern Coalfields Limited,)
সেখানে গিয়ে জানতে পারলাম
মিটিং টি ক্যান্সেল হয়ে গেছে।
বচ্চন বললো কিআর করা।
রাঁচিতেই দুইদিন থেকে যাই
ওদের বাড়িতে।
বচ্চনের বাড়ি স্টেশনের কাছে।
বিকেলে বচ্চন নিয়েগেল
ওর বন্ধুর বাড়িতে ।
সে নাকি খুব সুন্দর ক্রিকেট খেলে।
সেদিন বুঝেছিলাম
একপলক দেখেই বুঝেছিলাম
ছেলেটি নিশ্চই হবে কেউ বিশাল,
বুঝতে পেরেছিলাম
দূর প্রসারী তার প্রতিভা।
কিছুদিন পরে---হঠাৎ
সেই প্রতিভা,এক ঝলক দেখলাম আজ।
সুন্দরকে সুন্দর বলতে ভালো লাগে
মনে অনেক নুতন আশা জাগে,
হৃদয়ে নুতন প্রেরণা জাগে।
ওদের বুঝিয়ে নিজে বুঝলাম
কিছু পাবার আগে দিতে হয় খানিক,
তাইতো সে বুঝি দিয়েছ অনেক,
নিজের মনের চাহিদা মাফিক।
খুব সুন্দর,দেখলাম দুচোখ ভরে
আরো সুন্দরের অপেক্ষায়
চেয়ে আছি দুয়ার খুলে।
তাইতো এতো ভালো লাগে,
সৃষ্টির অকৃপণ স্রষ্টাকে।
বারবার দেখি
শুধু চেয়েথাকি
তবু মেটেনা আশ,বাড়ায়ে দুহাত,
বারবার অনুভব করি সুন্দরকে।
<---আদ্যনাথ রায় চৌধুরী--->
========================
Comments
Post a Comment