1027>|| ভালোর ভালো ||

       1027>||  ভালোর  ভালো ||

          <----আদ্যনাথ---->

ভালোর ভালো তো জগৎ ভালো,

ভালোর সংজ্ঞা গুলি বেজায় ভালো,

ভালোর বিচার নিজের বিচার্য নয়,

ভালো সে সকলে যারে ভালো কয়।


ভালো তুমি ভালো আমি ভালো সকল মানুষ জন,

ভালো কে বোঝা যায় নিজে ভালো যখন,

জীবজন্তু পশু পাখি সকলেই ভালো হয়,

প্রকৃতির সৃষ্টি ঘৃণিত কোন কিছুই নয়।


আঁধার আছে তাই আলোর মর্যাদা বুঝি,

ঘৃণা আছে তাইতো ভালোবাসা বুঝি,

মন, প্রান, আদর দিয়ে ভালোবাসি যাকে,

তার বুকে স্নিগ্ধ মিষ্টি গন্ধের আকর্ষণ থাকে।


বুকের সেই সুগন্ধি যেন প্রেমের বরুণা,

স্বপ্নে জাগরণে বুঝি তারে ভোলা যায় না,

সে-যে প্রেম পিরিতে আদরের আতুর ঘর,

স্বপনে শয়ানে জাগরণে ভালোবাসার ঘর।


ভালোবাসা রূপে প্রেম যখন চোখের নেশা

 ভালোবাসার ফাঁদে সেই তো সর্বনাশা,

ভালোবাসায় যদি থাকে লোভ লালসা,

সে ভালোবাসা দুঃস্বপ্নের অধিক সর্বনাশা।


ভালোবাসা নয়-গো সুন্দর কামনার ছলে,

প্রেম ভালোবাসা উদার সুন্দর মনবলে,

ভালোবাসা হৃদয় খোঁজে আদরে স্বপ্নে,

ছলনার ব্যার্থ প্রেম বুঝি হৃদয় কে ভাঙে।


ভালোবাসার পরশে গন্ধে হৃদয় মধুর হয়,

প্রেমের পরশে মনে  কামনা জাগায়,

হৃদয় দেওয়া নেওয়া চোখের চাহনিতে,

হৃদয়ের চাহনিতে সুন্দরকে খোঁজে।


ভালোবাসা প্রকৃতির একান্ত করুণা,

প্রেম তো প্রকৃতির শ্রেষ্ঠ লীলা খেলা,

ভালোবাসা ত্যাগ ও সত্যের হৃদয় বন্ধন,

প্রেম তো ক্ষনিকের কামনায় দগ্ধ চেতন।


প্রেম ভালোবাসা উভয় প্রকৃতির ছলনা,

প্রেম সুন্দর হৃদয়ের চাহিদা স্নিগ্ধ করুণা,

যে জানে সে পায় হৃদয় উজাড় করে,

চাওয়া পাওয়াতেই প্রকৃতির খেলা চলে।

      <----আদ্যনাথ রায় চৌধুরী---->

       02/10/2023 --সকাল 10:20:12

===========================




          || অশ্লীল প্রেম ||

                    <---আদ্যনাথ--->

অশ্লীল কামনার আগুনে বিবেক দংশনে,

জ্বলেপুড়ে মরে প্রেম আত্মদহনে,

সে আগুন সর্বনাশা জ্বলে ধিকি ধিকি গভীর মনে,

পুড়িয়ে দেয় সকল প্রেম ভালোবাসা।

শেষে হাজার উজানেও পায়না দিশা,

জীবনকে ঘিরে রাখে শুধুই দুরাশা।


কামনার প্রেম শরীরকেই লোভায় বার বার,

লোভ লালসা বাড়ন্ত কামনার জোয়ার,

পুরুষ প্রকৃতির মিলন চির সুন্দর আধার,

তারে অশ্লীল করে নগ্ন কামনার বাহার।


কামনায়র প্রেম অশ্লিল ভালোবাসা,

ভোগে অতৃপ্ত কামনার লালসা,

বার বার গুপ্ত প্রেম রাঙিয়ে তোলে,

কামনার আগুন বুঝি জাগিয়ে তোলে।


উচ্ছৃঙ্খল যৌবন বিভ্রান্ত ছলনায় বলে,

কামনার লালসা চুঁয়ে চুঁয়ে পড়ে,

সুডৌল কুচযুগ অনাবৃত বৃন্তে ,

লালসার আগুন জ্বলে ওঠে একান্তে।


হাজার ভোগেও মেটানা কামাগ্নি,

পূর্ন যৌবনের কামাতুর চাহনি,

শরীরের ভাঁজে ভাঁজে চাহনি আঁকে,

হিংস্র লালসা খোঁজে আরও গভীরে। 


লালসা ভরা কামাগ্নির উষ্ণ চাহনি,

শরীর ভেদ করে ছুঁয়ে যায় ওই আয়নায়,

যে মিথ্যা বলেনা কোন ভাবনায়,

সকালের প্রথম সূর্য কিরণ কিছু ভাবায়।


রাত্রির নির্লজ্জতা রঙিন মনের ব্যাথায়,

নিজের নগ্নতা নিজের চোখকেই কাঁদায়,

নগ্ন-অশ্লীল ভোগেই বুঝি কামনার সুখ,

প্রেমের বেদনায় ভালোবাসা উন্মুখ।


গুপ্ত প্রেম অশ্লীল খোঁজে কিছু সুখ,

মর্যাদা হারায় সেই আকুলতার সুখ।

অশ্লীল প্রেম শেখাল অনেক সুখ,

অমাবশ্যা রাতে ভালবাসার দুঃখ।


কামচঞ্চল মনে আশার পূর্নতা,

ভোগে হয়না পূর্ন কামনার তৃপ্ততা,

নিষ্কাম ভালোবাসায় পরিপূর্ণ তৃপ্তি,

উচ্ছৃঙ্খল মন হরেক উত্তেজনায় ক্ষিপ্ত।


কাম-লোভে বাসনা ক্ষনিকের উন্মাদনা,

যে উন্মাদনা বাড়িয়ে দেয় প্রেমের বেদনা,

লুটে নেয় মান সম্মান মানব জীবন খানি,

ব্যর্থতার আর্তনাদ হাসি কান্নার প্রতিধ্বনি। 

   <------আদ্যনাথ রায় চৌধুরী---->

       04/10/2023;;;রাত্রি 12:48:20am 

============================






Comments

Popular posts from this blog

1087> || আজ হোলি ||-2025

1093>|| মৃত্যু::---||

1088>|| হার--জিত ||