1026>|| মা আছেন অন্তরে ||

   1026>|| মা আছেন অন্তরে || 

                <---আদ্যনাথ--->

ঠাকুর বলেছিলেন: "বিসর্জন দিলেই তিনি যাবেন কোথা,মা কি কখনো তার সন্তানকে ছেড়ে থাকতে পারে গো ,এই তিনদিন তিনি তোমাদের দালানে বসে পূজো নিয়েছেন, এইবার তিনি তোমার অন্তরে বসে পূজো নেবেন ।"


       সবার অন্তর সেই মাতৃসুধায় সিক্ত হোক,

মঙ্গল ময়ী মা আমাদের সকলের মঙ্গল করুণ।

মঙ্গল হোক শুভ হোক সকল সুন্দর হোক,

শারদীয় বিজয়ায় সকল সুন্দরের পূজা হোক।

প্রকৃতি আজ সুন্দর মায়ের আশীষে

মা এসে আবার ফিরেগেলেন কৈলাশে।

মা শিখিয়ে গেলেন ভালো থাকার মন্ত্র,

জাতিধর্ম নির্বিশেষে এক সাথে থাকার মন্ত্র।

শিখিয়ে গেল সকলকে বালবাসতে,

শিখিয়ে গেল সকলের হৃদয় জয় করতে।

অশ্রু তো সকলের সমান, 

যেমন সকলের রক্তও লাল,

তাই তো সকলকেই করতে হবে সন্মান,

সকলকে দিতে হবে তাঁর উপযুক্ত সন্মান।


সন্মান দেওয়া পাওয়া একান্ত নিজের ব্যবহার,

নিজেই ভাঙতে হবে নিজের অহঙ্কার।

মায়ের শক্তি সদাই আছে সাথে,

সকল শুভ কাজে মা থাকেন অলক্ষ্যে সাথে।


গড়তে সমাজ সুন্দর ও পরিচ্ছন্ন

আমাদের হতে হবে সুন্দর মনভাবাপণ্য,

যেমন করে করলাম মা দুর্গার পূজা

ঠিক তেমনই করতে হবে সকল জীবের সেবা।

দেবী পক্ষের শেষ হবে কোজাগরীর আহ্বানে,

আমরা ধন্য হবো মা লক্ষ্মীর বরদানে।

এমন আশা নিয়েই আজকের পথ চলা,

সুন্দর হোক, শুভ হোক সকলের এগিয়ে চলা।


মহা শক্তির সাথে আছেন ভোলে নাথ

 শিব শঙ্কর,

যিনি সদাই ঘুচাবেন আমাদের সকল অহঙ্কার।

মায়ের আশীষে আমরা আনন্দিত ধন্য

মায়ের স্নেহ ভালোবাসা আমাদের পাথেয়।

    <---আদ্যনাথ রায় চৌধুরী--->

       25/10/2023;;  সন্ধ্যা 07:28:12

=============================


  

       

Comments

Popular posts from this blog

1087> || আজ হোলি ||-2025

1093>|| মৃত্যু::---||

1088>|| হার--জিত ||