1025>|| ভোগ ও ভয় ||

   1025>|| ভোগ ও ভয় ||

         <----আদ্যনাথ---->

আধুনিক সভ্যতা ভোগেই স্থিত,

বস্তুবাদী সভ্যতা সর্বদাই ভীষণ ব্যাস্ত,

সকল মানুষ  তীব্র প্রতিযোগিতায় মত্ত,

ভোগের তীব্র লালশায় অতিশয় তটস্থ।


ভোগবাসনার কোনও নিবৃত্তি পথ নাই

তাইতো আত্মসমীক্ষারও উপায় নাই।

সমাজে প্রতিযোগিতা প্রতিদিন বাড়ন্ত,

সর্বস্তরে হিংসাদ্বেষের ও নাই কোন অন্ত।


ভোগের দুনিয়ায় কে কার জন্য ভাবে,

সকলেই ব্যস্ত নিজের আখের গোছাতে।

কিসের সন্মান, কে করে কাকে সন্মান!

আজ সকলেই নিজে নিজেই মহান।


বর্তমান অহং সর্বস্ব এই সমাজে,

কিছু মানুষ সর্বদা ভালোসেজে থাকে।

একদিন ভালোর মুখোশ টা ঝরে পড়ে,

তখনই ভালোরূপধারী ভয়ঙ্কর হয়ে পড়ে।


সকলেই মত্ত নিজের আত্মগরিমায়,

সকলেই ব্যস্ত নিজের প্রচার অভিলাষায়।

ভোগেই প্ৰতিষ্ঠিত এই আধুনিক সভ্যতা,

বস্তুবাদী ভোগেমত্ত এই সমাজ সভ্যতা।


হিংসার মূল উৎস ভয়কে ভর করে,

ভয় মানবিক পরিবেশকে বিকৃত করে।

তাইতো ভয়কে জয় করতেই হয়,

মৃত্যু ভয়ই ভয়ের ভীষণ রূপ নিশ্চয়।


মৃত্যু এক  জীবনের পরিসমাপ্তি

মৃত্যু সত্য নিশ্চিত ও অবশ্যম্ভাবী।

মৃত্যু এক জীবনের অন্তিম শ্বাস,

মৃত্যু ভয়ে ভীতিই মৃত্যুর সমতুল বিশ্বাস।


মৃত্যতে হয়না ভোগের সমাপ্তি,

ভোগ বাসনাতেই বারম্বার জন্ম মৃত্যু।

ভোগের লালসা চলে জন্ম-জন্মান্তর,

ভোগ ও ভয় উভয়ই জীবনে ভয়ঙ্কর।

 <----আদ্যনাথ রায় চৌধুরী---->

    30/10/2023;;;:11:23:20 pm.

==========================

Comments

Popular posts from this blog

1087> || আজ হোলি ||-2025

1093>|| মৃত্যু::---||

1088>|| হার--জিত ||