1015/1+2>নিজেকে জানতে হবে+সময় ও জীবন ||

1015>|| নিজেকে জানতে হবে ||

     1015/2|| সময় ও জীবন ||

======================

1015/1>|| নিজেকে জানতে হবে ||

ছেলে নয়, মেয়ে নয়, 

 মানুষই সত্য হয়।

জীবনে মানুষ হয়ে বাঁচতে হবে,

জীবনকে বুঝতে হবে জানতে হবে,

সময়ের মূল্যবোধ সঠিক বুঝতে হবে,

তবেই জীবন মানুষ রূপে পরিচিত হবে।

জগতে শ্রেষ্ঠ আসন পাওয়া যাবে।

নচেৎ জীবন মূল্য হীন আঁস্তাকুড়েতেই বয়ে যাবে।

    <-------আদ্যনাথ----->

          10/12/2023

============================

         

    1015/2> || সময় ও জীবন ||


সময় ও জীবন দুই উৎকৃষ্ট জ্ঞান

মানুষের তরে,

দুয়ে মিলে মানুষকে পরিপূর্ণ করে।

সময় জীবনের মূল্যায়ন করে,

জীবন সময়ের সদ্ব্যবহারকরে।

স্থূলচিন্তায় সময়ের নাই কোন অস্তিত্ব 

  নাই কোন স্থায়িত্ব,

 সময়কে বিশ্লেষণ তথা ব্যাখ্যা করা অসম্ভব।

সময় চলমান থামতে জানেনা, 

সময় চলে নিজের গতিতে,

নদীর স্রোতের মতন।

নদী ও সময় উভয়েই গতিশীল ও আমাদের সহায়ক।

তাই তো বলাহয় 

'তুমি যদি সময়কে সময় দিতে পারো, তাহলে সময় একদিন তোমাকে অবশ্যই সময় দেবে'।

 <--------আদ্যনাথ রায় চৌধুরী---->

===========================

Comments

Popular posts from this blog

1087> || আজ হোলি ||-2025

1093>|| মৃত্যু::---||

1088>|| হার--জিত ||