1013>| এ কেমন আনন্দ! |
1013>| এ কেমন আনন্দ! ||
<---আদ্যনাথ-->
আমরা আনন্দে বাজি পোড়াই,
মনের ইচ্ছায় ফানুস উড়াই।
যখন খুশি ধুম্-ধাম পটাকা ফাটাই,
আনন্দের সাথে নিজের দম্ভ দেখাই।
আমরা মানিনা মানা,
যা ইচ্ছা করেজাই শুনিনা মানা।
একবার ভেবেও ভাবিনা,
অনেক জেনেও মানিনা।
চলতে থাকে আমাদের অপ কর্ম,
প্রশাসনের উপেক্ষা যেন আমাদের গর্ব।
প্রকৃতির করি সর্বনাশ,
এ কেমন আনন্দ পরিহাস।
অর্থের অপব্যয় প্রকৃতির সর্বনাশ,
এযেন বর্বরতার আনন্দ উল্লাস।
কত শিশু আজ অসহায়,
ভুগছে শ্বাস কষ্টে যাতনায়।
তবু আমরা মাতি আনন্দে,
বাজি ফাটাই মহা আনন্দে।
কি করবে প্রশাসন আইন কানুন,
যদি আমরাই না মানি বারণ।
ক্ষনিকের আনন্দে পাগল প্রায়,
ভাবিনা কার কার প্রাণ যায়।
পশু পাখি সকল অসহায়,
শিশুদের নাই কোন উপায়।
আমরা বাজি ফাটাবার আনন্দে,
ভুতের নাচ নাচি সানন্দে।
আমাদের পেটমোটা, মগজে শিক্ষা,
পকেট ভর্তি টাকা,
কার সাধ্য আমাদের শেখায়,
কেন শিখবো, পকেটে আছে টাকা।
আমরা মার্জিত শিক্ষিত অতি,
পথে ঘাটে সদাই দরশাই চরিত্র।
নানান অপ কর্ম করে শেষে,
হেসে বেড়াই আনন্দ উল্লাসে।
কখনো হাসি বুক ফুলিয়ে,
দাঁত কেলিয়ে লেকচার দিয়ে।
পথে ঘাটে যেখানে সেখানে
থুথু, কফ,পিক ফেলে।
পরিষ্কার দেওয়াল দেখলেই
সারমেয়র মতন ফেলি সেরে।
সারমেয় ঠ্যাং তোলে, আমরা
চেন খুলী ডাহিনে বায়েতে দেখে।
আমরা নিজের দম্ভেই মত্ত,
মানবো কেন কোন শর্ত।
আমরা সভ্য,মার্জিত,শিক্ষিত বটে,
বিদ্যা বুদ্ধিও আছে যথেষ্ট ঘটে।
তাইতো যা-খুশি তাই করি দাপটে
ডরাইবো কেন পয়সা যে আছে পকেটে।
<----আদ্যনাথ রায় চৌধুরী---->
12/11/2023:::02:15:10am
===========================
Comments
Post a Comment