1012>|| নাম মাহাত্ম্য ||

  1012>||  নাম মাহাত্ম্য ||

             <-----আদ্যনাথ---->

নাম কর, নাম কর,   নাম কর সার,

নামের গুনেই ঘুচবে সকল অন্ধকার।

নাম বিনে নাই গতি জানিও নিশ্চয়,

নামের মাহাত্ম জানিও জগৎ ময়।

স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলেন

"নাম নাম নাম, কেবল নাম।

তীব্র কর্ম কর,আর কর নাম।

সব কর্মের ভিতর কর তাঁর নাম।"


নাম নাম, নাম কর সার,

নামের মধ্যেই খোঁজো বিশ্ব সংসার।

নাম বিনা নাই অন্য কোন উপায় আর,

নামেই জড়িয়ে আছে জগৎ সংসার।

কত মহাপাতকী নামের গুনেই হল উদ্ধার,

নাম বিনা জগতে মুক্তির নাই উপায় আর।

নামের মাহাত্ম বুঝেছেন যে জন,

তাকেই ভক্তি করে সকল মানুষ জন।


নাম কর নাম ভজ নাম কর সার,

নামের গুনেই জিনিবে মন সবাকার।

ধর্ম কর্ম সকলি কর নাম রেখে মনে,

নামের গুনেই সর্ব কার্য সমাধান হবে।

অলৌকিক শক্তি আছে নাম জপের গুনে,

যে বোঝে যে জানে সকলেই তারে খোঁজে।

নামের মাহাত্ম্য সত্য সর্বজন বিধিত,

যাগ-যজ্ঞ সকলি বৃথা, নাম মাহাত্ম্যই সত্য।


কর্মে যদি থাকে নিষ্কাম ভক্তি,

নামের গুনেই নিশ্চিত মুক্তি।

ভক্তি শ্রদ্ধা সত্য ও শ্রেষ্ঠ পথের দিশারী,

নাম-মাহত্য সত্যস্বরূপ ঈশ্বরের অধিকারী।

নামের উপাসক জানে নামের মাহাত্ম্য,

বর্তমান যুগশ্রেষ্ঠ শ্রী রামকৃষ্ণ নাম সত্য।

ঠাকুর বলেছেন যত মত ততো পথ,

নাম বিনে নাই গতি বর্তমান জগত।


শিব রূপে জীবের সেবা শ্রেষ্ঠ কর্ম,

নামের গুনেই শুদ্ধহবে সকল কর্ম।

স্বামী বিবেকানন্দ বলেছেন----

"বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর? জীবে প্রেম করে যেইজন সেই জন সেবিছে ঈশ্বর।"

ঈশ্বর লাভই সর্ব কর্মের শেষ ঠিকানা,

আত্ম উপলব্ধিতেই নিজেকে যায় জানা।


আত্ম উপলব্ধি আত্মজ্ঞান নিজেকে জানার পথ,

কর্মের সাথে নাম জপ,শুদ্ধ শ্রেষ্ঠ পথ।

নাম জপেই খোলে অন্তরচক্ষু দুরহয় অন্ধকার,

দূর হয় মনের সকল দ্বিধা-সংস্কার।

নাম মাহাত্ম্য অতীব শ্রেষ্ঠ মানব জীবনে,

অজ্ঞানতার অন্ধকার দূর হয় নামের গুনে।

নাম জপেই আলোকিত হয় মানব জীবন,

সুন্দর মাধুর্যে পরিপূর্ণ হয়ে ওঠে অশান্ত জীবন।


নাম মাহাত্ম্য অতি শুদ্ধ নাই কোন আচার বিচার,

নাম মাহাত্ম্য অতি শুদ্ধ, জ্ঞানের আধার।

নাম বিনা মন্ত্র তন্ত্র সকলই মাত্র অহঙ্কার,

নাম নাম,সর্ব যুগে শ্রেষ্ঠ নাম মাহাত্ম্য সার।

নামের মহাত্মেই সুন্দর প্রকৃতি বিশ্ব সংসার

নামের গুনেই কত সাধক হয়েছেন উদ্ধার।

নাম বিনা নাই অন্য কোন উপায় আর,

নামেই জড়িয়ে আছে জগৎ সংসার।

  <-----আদ্যনাথ রায় চৌধুরী---->

        09/11/2023:::05:30:10 am

===========================


Comments

Popular posts from this blog

1087> || আজ হোলি ||-2025

1093>|| মৃত্যু::---||

1088>|| হার--জিত ||