1011>|| বিজয়া-সম্মিলনী 2023 ||
1011>|| বিজয়া-সম্মিলনী 2023 ||
02/11/2023 ;; 08:30 pm
যদিও বার্ধক্য আজ অভিশাপ,
মনেহয় সমাজের অভিশাপ,
বৃদ্ধরা আজ সর্বত্রই অবহেলিত।
কোভিডের আগেও ভারতীয় রেল
প্রবীণ নাগরিকদের রেলের ভাড়ায় দিত কিছু ছাড়।
আজ সেটুকুও মেলেনা আর।
প্রবীণ নাগরিকদের থেকে সকলেই
নিয়েছে মুখ ফিরিয়ে।
তথাপি আমরা শ্যামবিহার ফেজ 2 এর
বয়ঃ জেষ্ঠরা আজ সন্ধ্যায় আবার জড়োহয়েছি,
জড়োহয়েছি একসাথে একটু সময় কাটাতে।
কোন কিছু করতে একটু বাহানা তো চাই,
তাই আজকের বাহানা তথা উপলক্ষ্য বিজয়া সনমিলনী।
বিজয়া-সম্মিলনী অর্থাৎ 'মা দুর্গার' মৃন্ময়ী প্রতিমা বিসর্জনের পর আমরা পরস্পরকে প্রীতি নমস্কার ও আলিঙ্গন স্বরূপ শুভেচ্ছা জ্ঞাপনের উৎসবে নিজেদেরকে সমিল করেছি।
(আজ 02/11/2023 বৃহস্পতিবার
সন্ধ্যায় শ্যামবিহার ফেজ 2 এর
কমিউনিটি হলে।)
আমরা সকলে আছি আনন্দে,
আমা7দের আড্ডা চলে রোজ সন্ধ্যেতে,
আমরা হতেপারি সিনিয়র সিটিজেন,
তবুও আছি একসাথে আমরা কজন,
আমাদের আড্ডা চলে মনের মতন।
আছি আমরা কজন,
রক্তের সম্পর্ক না-ই-বা হোল,
তবুও আমরা স্বজন,আপনজন,
আছি বেশ আনন্দে আমরা কজন।
আমাদের ঝগড়া,মনমালিন্য,হয়,
আবার একে অপরের জন্য চিন্তাও হয়।
কত কথা কাটা-কাটি তর্ক-বিতর্ক,
তথাপি সকলেই অতি সতর্ক।
প্রতি সন্ধ্যায় জমে চায়ের মজলিশ,
সেখানে গল্প গুজব ও আড্ডার পরিবেশ।
চলে গল্প, ও ফেলেআস দিনের কিছু রেশ,
স্মৃতি ভারের কিছু আমেজ,আবেশ।
সময় অস্থির চলমান, অবিচল তার গতি,
স্মৃতি বয়ে চলে সময়ের সাথে, বহমান তার গতি।
যার কাছে কেউ নেই, সময় তারকাছে থাকে,
সময় তো অনন্তকাল চলতে থাকে,
আয়ু ক্ষনিকের, অন্তকালেই থামে।
সময়ের তাড়নায় অনেকে চলে গেছেন,
চলে গেছেন----
অনন্তের পথে, ওই চিরসুন্দরের পথে,
চির শান্তির উৎস, চির আনন্দের পথে।
সেই পথে গিয়েও আমাদের দেখছেন।
আমাদের আনন্দে ওনারাও সামিল আছেন,
সামিল আছেন অনন্তের পথ চেয়ে,
তাইতো আমরা সুন্দর আছি,
আছি সময়কে টেক্কা দিয়ে ভালো আছি।
ভালোআছি বর্তমানকে আঁকড়ে ধরে,
অতীত কে মনের কোঠোরে রেখে,
ভালোআছি নিজের মতন ভবিষ্যৎকে ধরবো বলে।
আমরা ভীত নই ভবিষ্যতের স্বপ্ন দেখে,
আমরা বুক ভরে হাসি আনন্দ উৎসবে,
আনন্দে সামিল হই নিজের মতন করে।
এভাবেই চলুক আমাদের ইচ্ছা পূরণ,
এভাবেই হোক আমাদের আনন্দের স্ফুরণ।
মনে নিত্য নুতনের অঙ্কুরদ্গম,
আজও আমাদের মনে আছে অগ্রণী উদ্যম।
বয়ঃজ্যেষ্ঠ হয়েও মন আমাদের তাজা,
নিত্য নুতন ভাবনায় নুতন কিছু খোঁজা,
শারীরিক বল হয়তো একটু কমেছে,
মনের বল কিন্তু এখোনো অটুট আছে।
বয়স তো ক্রম বর্ধমান সংখ্যা মাত্র,
সময় তো গতিশীল চির সত্য।
বয়ে যাওয়া সময় ফিরে আসে না,
সময় চঞ্চল তাকে ধরে রাখা যায় না।
আমাদের কজন বন্ধু আজ অসুস্থ,
জানি শীঘ্রই হয়ে উঠবেন সুস্থ,
ওনাদের সুস্থতার জন্য করি প্রার্থনা,
অতিশীঘ্রই আড্ডায় সামিল হবেন ওনারা।
ওনারা আছেন আমাদের মনে,
আছেন আমাদরে হৃদয়ের গভীরে,
ওনাদের ঠিক থাকাটাই আমাদের প্রেরণা,
ওনাদের ভালোবাসাই আমাদের কামনা।
ওনাদের শুভেচ্ছাই আমাদের চলার গতি,
ওনাদের আশীষ আমাদের চলার শক্তি,
আমরা একসাথেই চলবো,
এমনটাই হোক আমাদের আব্দার ও প্রতিশ্রুতি।
আমরা সকলে আছি নিজের মতন করে,
আছি বর্তমানকে জাপটে ধরে,
আছি সকলে একসাথে চলার পথে।
সকলের আশীষ ও ভালোবাসা,
আমাদের একান্ত চাহিদা ও আশা,
আমরা দূরে নয় আছি কাছে,
আমরা আছি একসাথে,
আছি সকলকে আপন করে হৃদয় মাঝে,
আছি শ্যামবিহার ফেজ2 এর আড্ডায়
সকলে এক সাথে।
নমষ্কার।
========================
আজকের সভায় মাঝে পরিবেশিত হলো
ভেজিটেবল চপ ও আমাদের রোজকার মতন চা।
সভা শেষে পেলাম প্যাকেট
ফ্রায়েড রাইস, আলুর দম, চিলি পনির,স্যালাড, আর একপিস সন্দেশ।
পেট পূজোর ব্যবস্থা ছিল ভালো,
মনের মতন। আমিষ হলে আরো ভালোই জমতো। নিদেনপক্ষে চিলি পনির তো হতেই পারতো।
02/11/2023 বৃহস্পতিবার সন্ধ্যা 7 টা থেকে রাত্রি 10 টা।
===========================
Comments
Post a Comment