1002>|| দৌড় ||
1002>|| দৌড় ||
<---আদ্যনাথ--->
প্রবল জাগতিক দৌড়ের টানে
এই জগতের একে অন্যকে টানে।
এই দৌড়ে কেউই একেলা নয়
তবুও আছে নিজের নিজের বলয়।
এভাবেই চলছে সৃষ্টির লড়াই
প্রত্যেকের নিজের বেঁচে থাকার লড়াই।
জন্ম মুহূর্ত থেকে চলছে এই লড়াই,
সমাজে একে অন্যকে হারাবার লড়াই।
জাগতিক দৌড় সমাজের ঘরে ঘরে,
চলছে অহঙ্কার আর দম্ভের হুঙ্কারে।
কারুর অর্থের লোভ কারুর অহঙ্কার,
কারুর স্বার্থের লোভ কারুর মনকামনার।
কেউ জানেনা এর অন্ত কোথায়
তবুও থামেনা দৌড় কোন ভাবনায়।
সমাজ সংসারে চলছে অন্তহীন লড়াই,
গৃহ যুদ্ধ,ভাই বোন, বাপ-ছেলে মা-মেয়ের লড়াই।
তবুও খুঁজে চলেছি,জনি সম্ভব নয়,
শান্তি খুঁজে চলেছি মৃত্যুর স্তব্ধতায়।
কোন সুখে কেমনে বলি পৃথিবীতে
বেঁচে থাকা সুখকর বোধহয়।
সমাজ প্রকৃতি সকলই বিষাক্ত ময়,
সকল জীবের মধ্যে মানুষই শ্রেষ্ঠ হয়।
সেই মানুষই প্রকৃতিতে বিষে ভরে,
মানুষ নিজেকি সেকথা স্বীকার করে?
মানুষ শ্রেষ্ঠ বুদ্ধিজীবীর বড়াই করে,
তাই নিজের পায়ে নিজেই কুড়াল মারে।
জগৎ প্রকৃতি ঈশ্বরের শ্রেষ্ঠ শক্তি,
প্রকৃতি জীবের কল্যানেই জীবনের সৃষ্টি।
<-----আদ্যনাথ রায় চৌধুরী---->
===========================
Comments
Post a Comment