1004>আপন পর|| +দেওয়া নেওয়া ||
1004>আপন পর|| +দেওয়া নেওয়া ||
1)| আপন পর ||
2) || দেওয়া নেওয়া ||
======================
1)|| আপন পর ||
<---আদ্যনাথ--->
এই দুনিয়ায় কেউ নয় আপন
কেউ নয় গো পর
সকলই মনের ভাবনার জড়।
আজ-যে আপন কাল-সে পর যেমন
একটু ভালোবাসাতেই সকলে আপন।
ভালোবাসা চায়না উপঢৌকন কিছু
চায় একটু মিষ্টি মুখের হাসি শুদু।
মিষ্টি হাসির সাথে থাকলে মিষ্টি বুলি
মন্ত্র মুগ্ধের মতন সকলেই খুশি।
ওরা বলে আপন বলতে
এ দুনিয়ায় তো শুধু তোমরাই ছিলে,
কিন্তু কেন যে হঠাৎ কেনো মন্ত্র বলে,
আমাদের এতটা পর করে দিলে!
জাতি ধর্মে কি কাউকে পর করা উচিৎ
ভালোবাসার কোন দাম নাই বুঝি,
দিয়ে ছিলাম প্রেম
নিজেকে উজাড় করে
আজ তুমি নিজেই দূরে সরে গেলে।
আপন পর কেউ নয়
সকলি মনের ভাবনার হয়,
অহঙ্কার ভুলতে পারলেই সকলে আপন
দুনিয়ার কেউ হয়না কারুর মতন।
<-----আদ্যনাথ রায় চৌধুরী--->
28/09/2023;;11:16:20 am
==========================
2) || দেওয়া নেওয়া ||
<---আদ্যনাথ ---->
দেওয়া তো নিজের ইচ্ছায় নিজের হাতে,
পাওয়া অপরের ইচ্ছা ও অপরের হাতে।
পাওয়ার থেকে দানেই আনন্দ অধিক,
চাওয়া না পাওয়াতে মন কাঁদে খানিক।
চাওয়া-পাওয়া দেনা-পাওনা ভাবনার বিষয়,
নিঃস্বার্থ দান ও ত্যাগ মনে আনন্দ দেয়।
দেয়া-নেয়া তে বিশ্ব-সংসার চলে,
জাগতিক সকল কিছুই প্রকৃতির বলে।
জাগতিক সুখ-শান্তি প্রকৃতির লীলা,
সৃষ্টি জগৎ প্রকৃতির নিত্য নুতন খেলা।
খেলার ছলে প্রকৃতি খেলে আপনমনে,
চিৎ-শক্তি পরমানন্দ প্রকৃতির খেলা ছলে।
আমি তুমি কেউ নয় গো পৃথক এই ভুবনে
একই ঈশ্বর শক্তির অংশ সকলে।
আমি তুমি দেহ রূপে করোনা বিচার
একই আত্মার না না রূপ দেখার।
কাকে দেবে কি-ই-বা দেবে
কি আছে তোমার দেবার?
কি নিয়ে এসেছো ধরায়
কি নিয়ে যাবে ?
এই দেওয়া নেওয়া প্রকৃতির লীলা
সকলই প্রকৃতির
তোমার বোধ শুধু অহঙ্কারের খেলা,
অহঙ্কার ও দম্ভ তোমার মনের খেলা।
সঙ্কীর্ণতা,অহঙ্কার,দম্ভ,নিকৃষ্ট বিচার,
মনকে উদার করাই শ্রেষ্ঠত্বের বিচার।
তোমার আমার কিছুই নেই সংসারে
প্রকৃতি সত্য সুন্দর আমাদের মাঝে।
প্রকৃতিকে ভালোবাসলে সব পাওয়া হবে
প্রকৃতি নিজেই উজাড় করে দেবে।
প্রকৃতি করেনা বিচার কার্পণ্য, দেবার,
প্রকৃতি নিজেই মাতৃ রূপে একাকার।
<-----আদ্যনাথ রায় চৌধুরী--->
28/09/2023:::::01:26:10 pm
===========================
Comments
Post a Comment