1003/| सोच ही विचारों का उद्गम है ||(1--3)

1003/1)|| सोच ही विचारों का उद्गम है  ||

2)|| চিন্তা ভাবনার উৎপত্তি ||

 3)|| মন যে কাঁদে ||


=======================

   1)|| सोच ही विचारों का उद्गम है  ||

               <--आद्यानाथ--->

आपके पास जो अतिरिक्त है,

वह किसी के अत्यंत जरूरी हो सकता है,

हम जितना बचा हुआ खाना रोज फेंकते है, 

उस से कई लोगों की रोज़ भूख मिट सकती है।


थोड़ा चिंतन कीजिये उन लोगों के बारे में, जिनका पूरा परिवार माँ पिता बेटी बहु सब है, मगर उनके रहने के लिए एक घर तक नही है, 

तन ढकने के लिए कपड़े भी नही है।


रोज की भूख मिटाने के लिए वह लाचार हैं,

रोज दर बदर जंगल मे भटकना पड़ता है.

उनके पूरे समाज का यही हाल है,

वे जीवित है तो सिर्फ प्रकृति के सहारे हैं।


वे रोज जीते है, हंसते है,  प्रसन्न रहते है,

प्रकृति ही उनके जीने का सहारा है,

थोड़ाकुछ मिल जाये तो चेहरा खिल उठता है,

उनका जीवन बहुत ही सहज और सरल है।


आइए, हमसब उनके जीने का सहारा बने, 

उनके जीवन मे प्रकाश लाये,

उनके बच्चो के भी शिक्षा का प्रसार करे,

उनके हँसते खेलते जीवन को और सुखी करे।


व रोज शाम नाचते गाते खुशिया मानाते हैं,

व जीते हैं,अपने मे ही मगन रहते है,

उनके सभी को सुख और स्वास्थ्य मिले,

और हम सब को भी सेवा का अवसर मिले।


<---आद्यानाथ रॉय चौधरी------>

         20/09/2023::  09:10:20am

=======================


       2)|| চিন্তা ভাবনার উৎপত্তি ||

                  <---আদ্যনাথ--->

আপনার যেটুকু অতিরিক্ত, উদ্বৃত্ত,

সেটুকুই কারুর অতি প্রয়োজন।

আমরা হেলায় প্রতিদিন যে খাবার নষ্ট করি,

সেই টুকুতেই কারুর হতে পারে ক্ষুধা নিবারণ।


একটু চিন্তা করা উচিত, ওদের জন্য

যার মাতা, পিতা, ভাই,বোন, সকলেই আছেন,

কিন্তু মাথা গোঁজার জন্য ঘর নাই,

লজ্জা নিবারণের জন্য কাপড় নাই।


রোজের আহার সংগ্রহের জন্যই জীবন ব্যস্ত,

জঙ্গলেই ওদের জীবন সুন্দর ও স্বাস্থ্য,

ওদের সম্পুর্ন সমাজের সকলে জানে,

ওড়া বেচেঁ আছে কেবল প্রকৃতির দানে।


ওরা রোজ বাঁচে,হাসে,প্রফুল্ল থাকে,

প্রকৃতিই ওদের বাঁচিয়ে রাখে,

যৎসামান্য প্রাপ্তিতেই আনন্দিত থাকে,

ওদের জীবন একান্ত সহজ সরল 


আমাদের চেষ্টা হোক ওদের সাহারা হতে,

যদি পারি ওদের আলোর পথ দেখাতে।

শিশুদের বিদ্যাশিক্ষার উৎসাহ দিতে,

ওদের স্বতঃস্ফূর্ত জীবনকে সুন্দর করে গড়ে তুলতে।


সন্ধ্যায় ওরা নেচে গেয়ে আনন্দে কাটায়,

ওরা আনন্দে বাঁচে, আনন্দেই মগ্ন থাকে।

আমাদের প্রচেষ্টা হোক একই শর্তে 

ওদের সমাজ জীবনকে আরো সুন্দর করে গড়ে তুলতে।

  <------আদ্যনাথ রায় চৌধুরী---->

===========================


         3)|| মন যে কাঁদে ||

                 <----আদ্যনাথ---->

জীবন কি একলা বেঁচেথাকা,

বোধহয় বেঁচে থাকাই জীবন,

প্রকৃতিতে শ্বাস নেওয়া কিছুক্ষণ,

আসলে উজানে বেয়ে চলা কিছুক্ষণ।


নিঃস্বার্থপরতার নাম ঈশ্বর,

জীবনে যাকিছু ভাল সবই ঈশ্বর।

ঈশ্বর কি আমাদের ভগবান,

নাকি ভগবানই আমাদের ঈশ্বর।


ঈশ্বর ও ভগবানে ভেদ কি পাই,

মনের গভীরে ডুবদিলেই পাই।

ভগবানকে পূজার আসনে বসাই,

ঈশ্বরকে পরম স্নেহে হৃদয়ে ঠাই।


সেদিন সুখ স্বপ্নে নিদ্রা ভাঙল আমার,

বেরিয়ে পড়লাম ইচ্ছা অনেক জানার।

শিয়রে দাঁড়ায়ে জননী আমার,

স্নেহ বিহ্বল করুণার সাগর অপার।


মাতৃ স্নেহে পুষ্ট নির্ভীক হৃদয় আমার,

মনের তাগিদে বেরিয়ে পরি বার বার 

পৌঁছে যাই ওই রুগ্ণ সমাজের কাছে,

মন যে কাঁদে কি এক অমোঘ টানে।


ওদের মাঝেই বুঝি জীবনের মহত্ব,

জীবন মানেই যুদ্ধ জন্ম থেকে মৃত্যু।

যতদিন লড়াই ততোদিনই জীবন

প্রতিদিন ওদের সংগ্রাম চলে আজীবন।


মৃত্যুর বুঝি থাকেনা কোন সময় ক্ষণ,

ওদের খাদ্যের জন্য লড়াই প্রতিক্ষণ।

বেঁচে থাকার জন্য লড়াই সর্বক্ষণ,

ওদের বিরাম হীন সংগ্রাম আজীবন।


এতো লড়াই তবুও ওরা হাসে প্রাণখুলে,

ওরাজানে প্রকৃতিই ওদের জীবনের মূলে।

প্রকৃতিই ওদের একান্ত অবলম্বন,

তাইতো প্রকৃতিরদানই ওদের সম্বল।

<------আদ্যনাথ রায় চৌধুরী---->

===========================

========================




Comments

Popular posts from this blog

1087> || আজ হোলি ||-2025

1093>|| মৃত্যু::---||

1088>|| হার--জিত ||