1001>|| চুপ থাকা ||

 1001> || চুপ থাকা ||

                      <----আদ্যনাথ---->

চুপ থাকাটাই এক কঠিন সাধনা,

চুপ থাকলেই মিলতে পারে সোনা।

চুপের মাহাত্ম যায়না অঙ্ক দিয়ে গোনা

চুপ থেকেই জানাযায় অনেক অজানা। 


চুপ থাকলেই মস্তিষ্কের চাপ কমে

চুপ থাকলেই মন হালকা থাকে।

চুপ থাকলেই হৃদয় সুস্থ সুন্দর থাকে

চুপ থাকলেই ধীশক্তির বিকাশ ঘটে।


চুপ থেকেই যে নীরবতা সে নয় সত্য

চুপ থাকা এক মহা শক্তির আধার সত্য। 

চুপ থেকে মিথ্যা কে ঢাকা যায় সত্য কে নয়,

চুপ থাকা ক্ষমতার এক অস্ত্র শ্রেষ্ঠ হয়।



চুপ থাকার গভীরে অনেক কথা লুকিয়ে থাকে,

চুপ থাকলেই নীরব কথা ফুটে ওঠে চোখে মুখে।

চুপ থেকে অনেক অন্যায়াকে প্রশ্রয় দেওয়া হয়।

চুপ থেকে কত অঘটন ঘটে যায় কে রাখে হিসাব,


চুপ চাপ চলে কতো ছলা কলা কতো না বলা,

চুপ চাপ নীরবতা কতো কথা নীরবে বলা।

চুপ চাপে কমে হয়তো হৃদয়ের চাপ,

চুপ চাপ চিন্তায় ক্রমেই বেড়ে  মস্তিষ্কের চাপ।

<-----আদ্যনাথ রায় চৌধুরী---->

==================================







Comments

Popular posts from this blog

1087> || আজ হোলি ||-2025

1093>|| মৃত্যু::---||

1088>|| হার--জিত ||